টঙ্গীতে ওষুধ কারখানার আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে সকাল পর্যন্ত

অনলাইন ড্রেস
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে সকাল পর্যন্ত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটির একটি ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। পরে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এক ব্রিফিংয়ে জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

তবে আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।

মহাপরিচালক বলেন, কারখানাটির একটি ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে রাসায়নিক ও অ্যালুমিনিয়ামজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। তাপের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর তারা পায় সকাল ১০টা ১৫ মিনিটে। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

 

 

পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিজিবিও।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।