খুলনায় সাড়ে ৬ কেজি ক্রিস্টাল আইস উদ্ধার

অনলাইন ড্রেস
খুলনায় সাড়ে ৬ কেজি ক্রিস্টাল আইস উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে যৌথ বাহিনী।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর হরিণটানা থানার জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

 

অভিযানে অংশ নেয় এসআরবি-৬ স্পেশাল কম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের একটি যৌথ দল।

 

এসআরবি-৬-এর মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জিরো পয়েন্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি করে ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। পরে মাদকগুলো জব্দ করা হয়।

 

 

উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।