ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা আক্তার ও ফাতেমা আক্তার নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুই বোন মারা যাওয়ার ওই ঘটনাটি ঘটে।
নাহিদার বয়স ৭ এবং ফাতেমার বয়স আড়াই বছর। তারা একই গ্রামের মো. শাহাব উদ্দিনের মেয়ে। ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানা ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার আগে নিজেদের ঘরে ঘুমাচ্ছিল উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের মো. শাহাব উদ্দিনের মেয়ে নাহিদা আক্তার ও ফাতেমা আক্তার।
এ সময় শাহাব উদ্দিনের ঘর থেকে দরজার ফাঁক দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাশের ঘরে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করা হচ্ছিল।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে জেগে প্রথমে ফাতেমা আক্তার ঘরের দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই সময় তাকে উদ্ধার করতে গিয়ে নাহিদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং দুজনই মারা যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :