ধুরইলে দিনে কুকুরের কামড়, রাতে শেয়ালের তাণ্ডব: মোহনপুরে তীব্র আতঙ্ক, জরুরি পদক্ষেপের দাবি

ডেস্ক নিউজ
ধুরইলে দিনে কুকুরের কামড়, রাতে শেয়ালের তাণ্ডব: মোহনপুরে তীব্র আতঙ্ক, জরুরি পদক্ষেপের দাবি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

​রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে দিনে বেওয়ারিশ কুকুর এবং রাতে শেয়ালের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাস্তাঘাটে অবাধে চলাফেরা করা এসব হিংস্র প্রাণীর আক্রমণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
​সর্বশেষ তথ্যানুযায়ী, গতকাল ধুরইল হাটপাড়া গ্রামের মোঃ সাইদুলের স্ত্রী শেয়ালের কামড়ে গুরুতর আহত হন। এছাড়া আজ (১৩ অক্টোবর) ধুরইল ইউনিয়নের বিভিন্ন পাড়ার বেশ কয়েকজন শিশু ও কিশোর শিয়ালের আক্রমণের শিকার হয়ে আহত হয়েছে। একের পর এক এসব ঘটনার পর থেকে পুরো ধুরইল গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, কিশোর ও বৃদ্ধদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকরা তাদের একা বাইরে বের হতে দিতে সাহস পাচ্ছেন না।
​স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুরের দল ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই পথচারীদের ওপর আক্রমণ চালাচ্ছে। আর সন্ধ্যা নামলেই শুরু হয় শেয়ালের তাণ্ডব। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ধুরইল গ্রামবাসী তথা মোহনপুরের সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।
​এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অতি দ্রুত বেওয়ারিশ কুকুর ও শেয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।