বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম

ফরিদপুর জেলা প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনিরুল ইসলাম

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। সোমবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

মনিরুল ইসলাম ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ার কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন।

 

তিনি ফরিদপুর জেলা খেলাঘরের সাবেক শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক শরীফা তামান্নার স্বামী এবং জেলা খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেনের জামাতা। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

 

মনিরুল ইসলাম এ সম্মাননা অর্জন করায় ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।