বগুড়া কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

অনলাইন ড্রেস
বগুড়া কারাগারে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৫২) নামের এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

মৃত আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে। গত ১৯ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়া জেলা কারাগারে আসেন তিনি।

 

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান জানান, আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। দুপুরে অসুস্থ হলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান তিনি।

 

 

 

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা পূরণ করে লাশ স্বজনদের কাছে হস্তা

ন্তর করা হবে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।