শিরোনামঃ

ছাগলে শিমগাছ খাওয়ায় কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ড্রেস
ছাগলে শিমগাছ খাওয়ায় কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিমগাছ খাওয়ায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের মিম মন্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের (৭৫) শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাগবিতণ্ড সৃষ্টি হয়। একপর্যায়ে মিম মন্ডল ইয়াছিন মন্ডলকে কিল-ঘুষি মারতে থাকে।

 

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিল-ঘুষি মারছে। একপর্যায়ে আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

 

এ সময় তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।