শিরোনামঃ
প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানিকগঞ্জে ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

অনলাইন ডেস্ক / ৬৪ প্রকাশিত সময়:
সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রয়োজনীয় কাগজপত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মানিকগঞ্জে তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার লেমুবাড়ী ও বার্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। এ সময় প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযান চালানো ইটভাটাগুলো হলো, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস এবং বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস এম এস ব্রিকস।

 

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

 

 

তিনি আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


More News Of This Category