শিরোনামঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন।
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২৬ জুনের মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ প্রকাশিত সময়:
সোমবার, ২ মার্চ, ২০২৬

শরীয়তপুর জেলাকে আগামী ২৬ জুনের মধ্যে মাদকমুক্ত করা হবে বলে জানিয়েছেন, শরীয়তপুর জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. সফিকুর রহমান কিরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

সভায় আগামী ২৬ জুনের মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

রমজানের পরপরই এ কাজের উদ্বোধন করা হবে।

সভায় জানানো হয়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কমিটি করে সব শ্রেণি পেশার মানুষকে এ কমিটির অন্তর্ভুক্ত করা হবে। এতে শরীয়তপুর জেলায় নবনির্বাচিত ৩ জন সংসদ সদস্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এ কাজ সহজে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে শরীয়তপুর শহরের ১৪ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

 

 

এ কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইব্রেরি প্রতিষ্ঠা, গ্রামীণ মেলাসহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে মাদকাসক্তদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে এবং মাদক ব্যবহার রোধ করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রয়োজনে আইন সংশোধন করে মাদক সংশ্লিষ্টদের সাজার মেয়াদ বৃদ্ধি করার কথা বলা হয়।

 

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category