শিরোনামঃ

আশুলিয়ার অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী

অনলাইন ড্রেস
আশুলিয়ার অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তার সঙ্গে ছিলেন।

 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি আহতদের পরিবারের সদস্যদেরও খোঁজখবর নেন। এ সময় অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

 

হাসপাতাল পরিদর্শন শেষে ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিতে তারা হাসপাতালে এসেছেন।

 

 

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তাকে এ বিষয়ে নির্দেশনা দেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তিনি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।’

 

তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে রয়েছে।

 

 

আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

 

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে।

 

 

আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

 

 

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।