প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

অনলাইন ড্রেস
প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

কক্সবাজারে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

 

এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার-রামু সড়কের মিনি বান্দরবান এলাকায় রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

 

 

 

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

 

 

এ সময় গাড়ির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে এরফানকে আটক করা হয়। এ ঘটনায় আরো তিনজন পালিয়ে গেছে। তারা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

 

তিনি বলেন, ‘আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধ

রনের অভিযান অব্যাহত থাকবে।’

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।