আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তি সোনা বলে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৪

অনলাইন ড্রেস
আদমদীঘিতে পিতলের গণেশ মূর্তি সোনা বলে বিক্রির চেষ্টা, গ্রেপ্তার ৪
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

বগুড়ার আদমদীঘিতে পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতিকালে নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

 

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫), তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮), শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি চক্র পিতলের তৈরি গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের প্রলেপসদৃশ আবরণযুক্ত একটি দ্বিখণ্ডিত গণেশ মূর্তি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।