শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শোকজের কারণ জানালেন ছাত্রদল নেতা হামিম

অনলাইন ডেস্ক / ১৩৬ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

 

তানভীর বারি হামীম, তার ফেইসবুক পোস্টে ভিডিও বার্তায় বলেন, ‘আমি জানতে পারি, গতকাল বৃহস্পতিবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল করি, সেটি করায় আমাকে শোকজ করা হয়েছে।’

 

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা আমাকে লিখিতভাবে শোকজ দিতে বলেছে।

 

 

কিন্তু আমি দেব না একটি কারণে—আমাকে ব্যক্তিগতভাবে শোকজপত্র দেওয়া হয়নি। নিশ্চয়ই আমি এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পাঠানো যাবে না। ডিরেক্ট সামাজিক মাধ্যমে এমন একটি শোকজ দেওয়া হয়েছে, এখন সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে কী এমন অন্যায় করেছি।’

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন পরিচিত মুখ এবং বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।


More News Of This Category