ভূমি সেবা স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

ডেক্স নিউজ
ভূমি সেবা স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ  সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তৃণমূল পর্যায়ে ভূমি সেবা নিশ্চিত করতে এবং মাঠ প্রশাসনের গাফিলতি দূর করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে।

​ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, সেবার মান বাড়াতে, স্বচ্ছতা ফেরাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন আবশ্যক।

​জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, নিজ নিজ আওতাধীন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক হাজিরা যন্ত্র বসাতে হবে। কেবল যন্ত্র বসানোই শেষ কথা নয়, কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ওই ডিভাইসে হাজিরা দিচ্ছেন কিনা, তা-ও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে জেলা প্রশাসকদের। সরকারি সেবায় শৃঙ্খলা ফেরাতে ভূমি মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ সেবাগ্রহীতারা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।