আসন্ন ইউপি নির্বাচন: তেলিখালীর ৪নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইকবাল তালুকদার

নিজস্ব প্রতিনিধি
আসন্ন ইউপি নির্বাচন: তেলিখালীর ৪নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইকবাল তালুকদার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং তেলিখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তরুণ সমাজসেবক ও জাতীয়তাবাদী তেলিখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার। সততা, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমানে ওয়ার্ডবাসীর নজর কেড়েছেন তিনি।

​এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইকবাল তালুকদারের বাবা মরহুম নুরুল ইসলাম তালুকদার আজীবন সাধারণ ও ভূমিহীন মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। ন্যায়বিচারের পক্ষে কথা বলতে গিয়ে তাকে অতীতে বহু নির্যাতন, হামলা, মামলা ও দীর্ঘ কারাভোগের মুখোমুখি হতে হয়েছে। সেই আত্মত্যাগ ও জনসেবার রক্তিম উত্তরাধিকার নিয়েই এবার নির্বাচনী মাঠে নেমেছেন ইকবাল তালুকদার। তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই পুরো ওয়ার্ডজুড়ে ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

​নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইকবাল তালুকদার বলেন, “আমার বাবা আজীবন মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমি তার দেখানো পথ ধরেই তেলিখালীর সাধারণ মানুষের সেবা করতে চাই। এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।”

​উন্নয়ন ও সুশাসনের সুনির্দিষ্ট অঙ্গীকার ব্যক্ত করে তিনি ওয়ার্ডবাসীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসার প্রার্থনা জানিয়েছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।