শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে ভূমি সেবার আধুনিকায়নের ঘোষণা: মিনু

নিজস্ব প্রতিনিধি / ১৬৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করে সেবা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রধান লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন অনুযায়ী পরিচালিত হয় উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব স্থানে অনিয়ম বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা একই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নামজারি, খতিয়ান সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও খরচ কমবে, পাশাপাশি ভোগান্তিও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীর সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন


More News Of This Category