শালিখায় অবৈধভাবে সার মজুদ করায় দুই বিক্রেতাকে জরিমানা

সুমন সাহা মাগুরা প্রতিনিধি :
শালিখায় অবৈধভাবে সার মজুদ করায় দুই বিক্রেতাকে জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শালিখায় অবৈধভাবে সার মজুদ করায় দুই বিক্রেতাকে জরিমানা

 

সুমন সাহা মাগুরা প্রতিনিধি :

 

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ৩নং ইউনিয়নের বরইচারা বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে দুই সার বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বরইচারা বাজারে অভিযান চালিয়ে কীটনাশক বিক্রেতা বিধান বিশ্বাসকে অবৈধভাবে সার মজুদের দায়ে ৩ হাজার টাকা এবং খুচরা সার বিক্রেতা সুকেশ বিশ্বাসকে বিনির্দেশ বহির্ভূত সার মজুদের দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার মজুদ ও বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।

কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা কারসাজি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।