শিরোনামঃ

অনুমোদনহীন ভেজাল কসমেটিকস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
অনুমোদনহীন ভেজাল কসমেটিকস বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারের একটি শপিং মার্কেটে অনুমোদনহীন ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অভিযানটি পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানে ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানকে অনুমোদনহীন ও বিক্রয়-নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘জনস্বার্থে এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।