উখিয়ায় ৬০০ কেজি ইউরিয়া সারসহ পাচারকারী আটক

অনলাইন ড্রেস
উখিয়ায় ৬০০ কেজি ইউরিয়া সারসহ পাচারকারী আটক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী খাল দিয়ে মিয়ানমারে পাচারকালে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে বিজিবি। সেই সঙ্গে একজন পাচারকারীকে আটক করেছে।

 

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিজিবি-৬৪ ব্যাটালিয়ানে একটি টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করে।

 

আটক পাচারকারীর নাম সাইফুল ইসলাম (২৭)। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা হাজীপাড়ার বাসিন্দা।

 

বিজিবি জানিয়েছে, মিয়ানমারে পাচারের গোপন সংবাদ পেয়ে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আনজুমানপাড়া বালুখালী খালের পাড়সংলগ্ন স্থানে অবস্থান করে।

 

 

সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একজন ব্যক্তি আনজুমানপাড়া হতে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে পানিতে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেরে চোরাকারবারি মালামাল ফেলে রেখে পালিয়ে যাওয়ার প্রাক্কালে কক্সবাজার সদরের ঝিলংজা হাজীপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় ওই স্থানে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার এবং ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

 

বিজিবি আরো জানায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যাতে তেল, সার ও অন্যান্য বাংলাদেশি মালামাল পাচার হয়ে মায়ানমারে যেতে না পারে সেজন্য নিয়মিত চোরাচালানি অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

 

এ ছাড়াও চোরাকারবারিদের চিহ্নিত করে তাদের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে চোরাচালানি কাজে নিরুৎসাহিত করা হচ্ছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।