৫ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর চালু হচ্ছে আজ

অনলাইন ড্রেস
৫ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর চালু হচ্ছে আজ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।

 

ব্যাবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বন্ধ থাকা বাণিজ্যিক কার্যক্রম আজ শনিবার থেকে স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

 

 

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল শুক্রবার বাংলাদেশি ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, গত ৩০ আগস্ট ব্যবসাসংক্রান্ত জটিলতার কারণে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

 

সংশ্লিষ্ট সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমাধানের আশ্বাস পাওয়ার পর ৫ সেপ্টেম্বর শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।