ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবকের গলায় জুতার মালা

অনলাইন ড্রেস
ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে যুবকের গলায় জুতার মালা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসার ছাত্রীদের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি ও আচরণের অভিযোগে সুমন হোসেন (৩৩) নামের এক যুবককে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে।

 

গত ৩১ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।

অভিযুক্ত সুমন হোসেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

 

স্থানীয়দের অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি ও আচরণ করে আসছিলেন।

 

 

বিষয়টি স্থানীয়দের নজরে এলে সোমবার তাকে মাদরাসা এলাকার কাছ থেকে পাকড়াও হয়। পরে স্থানীয়দের পাশাপাশি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।

কুমারহাটি গ্রামের বাসিন্দা ও মাদরাসার এক শিক্ষার্থীর অভিভাবক মশিয়ার রহমান বলেন, আমাদের সন্তানরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করুক, এটাই আমরা চাই। এ ধরনের আচরণের অভিযোগ দীর্ঘদিনের।

 

 

বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল।

এ বিষয়ে অভিযুক্ত সুমন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এ ঘটনায় কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।