শিরোনামঃ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ


ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে সদর উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী বৃন্দ ‌ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতৃবৃন্দ ‌

উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশেষ এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে সরকারের এ কর্মসূচির আওতায় এসব সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।