শিরোনামঃ

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লী*ল*তা*হা*নি*র মামলায় ৩ আসামি গ্রেপ্তার


রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লী*ল*তা*হা*নি*র মামলায় ৩ আসামি গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লী*ল*তা*হা*নি*র মামলায় ৩ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

 

রাজবাড়ী সদর উপজেলায় নারী উদ্যোক্তা ও তাঁর কর্মীদের ওপর হামলা এবং শ্লী*ল*তা*হা*নি*র ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ

মঙ্গলবার রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হেলালউদ্দিন (৩৮), মো. আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)। তারা রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানার বিনোদপুর বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের সামনে ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা একটি মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারীর সঙ্গে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তারা ওই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় মামলার এজাহারনামীয় বিবাদীরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীদের কিল-ঘুষি ও লাথি মারলে তারা শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হন। একই সঙ্গে নারী উদ্যোক্তার শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে।

ঘটনার পর জাকিয়া সুলতানা বাদী হয়ে নয়জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় মামলা নম্বর-০১, ধারা ১৪৩/৩২৩/৩৫৪/৫০৬ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।