শিরোনামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শহীদ জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শহীদ জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

​আজমঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতির মাজার প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও ফাতেহা পাঠে অংশ নেন।

​অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন। তিনি দলের শীর্ষ নেতৃত্বের সাথে শ্রদ্ধানিবেদন ও মোনাজাতে অংশ নেন।

​এ সময় আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাসহ সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনর্বহাল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস স্মরণ করা হয়। মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংহতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।