রাজশাহীর গোদাগাড়ীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা (আনুমানিক ৩৫-৩৮ বছর) ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোগ্রাম ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে বিজয়নগর বাউল পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পূর্বে এক পথচারীকে অজ্ঞাত একটি যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ৬টা ২৪ মিনিটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলী) ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
দুর্ঘটনা ঘটানো যানবাহন ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির নাম-পরিচয়ও এখনো পাওয়া যায়নি।
পরিচয় সনাক্তে পুলিশের আকুল আবেদন:
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। যদি কেউ নিহতের পরিচয় জেনে থাকেন, তবে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
- আইসি (প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র): ০১৩২০-১২২৫৯৭
- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, গোদাগাড়ী থানা): ০১৩২০-১২২৫৯৪
পরিচয় মিললে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :