শিরোনামঃ

যথাযোগ্য মর্যাদায় ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলাধীন ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার নিজস্ব হলরুমে দিনটি পালন করা হচ্ছে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা, ইসলামিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, ওয়াজ ও দোয়া, আলোচনা সভা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা।
আলোচকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি মানুষকে সত্য, ন্যায়, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের পাশাপাশি তাঁর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করবেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উক্ত প্রতিষ্ঠানের সুপারেন্টেনডেন মাওলানা মোঃ নুরুজ্জামান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।