শিরোনামঃ

রাশেদ খান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে


রাশেদ খান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে হবে।

 

 

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

রাশেদ খান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বা রাঁখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নেই।

 

 

বাংলাদেশের নেতৃত্বে এখন বিএনপি। কাজেই বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হবে।’

 

 

 

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, “ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়।এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান গ্রহণ করেছে।”

এর আগে মতবিনিময়সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতা বিষয়ক নানা প্রসঙ্গে কথা বলেন রাশেদ খান।

 

মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।