দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামীর চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী-কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সেলিমও আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তারকে নিয়ে মোটরসাইকেলযোগে জামাইয়ের বাড়ি যাচ্ছিলেন। তার ঘোড়াঘাটের জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়েন।
এ সময় আরেকটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী-কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত হন সেলিম। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :