শিরোনামঃ

রংপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রংপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ুব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

আরো পড়ুন

‘ভুল করে ফেলেছি, ১৮ বছর না হলে মেয়েকে বিবাহ দেব না’

‘ভুল করে ফেলেছি, ১৮ বছর না হলে মেয়েকে বিবাহ দেব না’

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ

ত ঘোষণা করেন।

সারাবাংলা

রংপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬ ১৭:৩০

রংপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ুব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে থাকা পুকুরে শিশুদের গোসল বা খেলাধুলার সময় অভিভাবকদের আরো সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন, বিষয়টি এখনো জানতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।