শিরোনামঃ

সিরাজগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু


সিরাজগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

*সিরাজগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু*

 

 

মোঃ ইনসাফ আলী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দৈনিক দেশের প্রত্যয়।

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার বড় হামকুড়িয়া গ্রামে পানিতে ডুবে মোহাম্মদ নাফিস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস অসাবধানতাবশত বাইসাইকেল নিয়ে পানিতে পড়ে যান। পরে পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

চিকিৎসাধীন অবস্থায় রাত্রি ৮ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত নাফিস সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হামকুড়িয়া গ্রামের মোহাম্মদ আব্দুল মানিকের ছেলে।

 

নাফিসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।