শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঢাকার ২ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী যারা

অনলাইন ডেস্ক / ১০৬ প্রকাশিত সময়:
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশনের ডামাডোলের শুরুতে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদীব সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে ঢাকা ১৮ আসনের প্রার্থী ছিলেন।

বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট পান তিনি।
অন্যদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন।

নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন-পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা-৮ আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে।

এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি।

এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি।
এনসিপির নেতারা বলছেন, সদ্যসমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয়লাভ করলেও বেশ ভালো ভোট পেয়েছেন তারা। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা।


More News Of This Category