শিরোনামঃ

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত


লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত মাছুম সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে।

 

মাছুমের পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকে মাছুম যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি বেশ কয়েকবার দেশে এসেছিলেন। তার একটি মেয়ে আছে।

 

 

মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করেন।

আরো পড়ুন

বিরোধীদলকে রাজপথ ছেড়ে সংসদে কথা বলার আহ্বান ডা. জাহেদের

বিরোধীদলকে রাজপথ ছেড়ে সংসদে কথা বলার আহ্বান ডা. জাহেদের

 

 

নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে

মারা গেছেন।

মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি।

 

মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।