শিরোনামঃ

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি


দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গোলমুন্ডায় সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিস্তা অববাহিকায় শুষ্ক মৌসুমে পানির সংকট হয়। ফলে আমরা কারিগরি কমিটির কাছে এ সমস্যার সমাধান জানতে চেয়েছিলাম। পানি ধরে রাখার জন্য তারা তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছেন। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) বুয়েটে এ বিষয়ে একটি সেমিনারে বিস্তারিত আলোচনা হবে।

 

 

 

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘এটি একটি বিশাল প্রজেক্ট। আমরা এমন কিছু করব না যাতে জনগণের অর্থ ব্যয় করে অকার্যকর হয়। সুতরাং পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী বছরই মহাপরিকল্পনার কাজ শুরু হবে।’

 

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যায় সম্প্রতি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরায় নির্মাণে কাজ চলছে বলে জানান মন্ত্রী।এর আগে এদিন সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়িতে জেলার সমতলের প্রথম চা বাগান ও ফ্যাক্টরি পরিদর্শন করেন আসাদুল হাবিব দুলু। পরে হাতীবান্ধা থানা ভবনের নতুন প্রশাসনিক ভবন নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।