শিরোনামঃ

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ২ শিশুর


সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ২ শিশুর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

 

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ২ শিশুর

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

 

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত দুই ধরনের রোগী মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোয়াইনঘাট এলাকার ৭ মাস বয়সী শিশু ইয়াসিন। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

 

অন্যজন সুনামগঞ্জের ৫ মাস ১৯ দিন বয়সী শিশু মো. সাইফান। সেও একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

 

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাস

পাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮০ জন রোগী চিকিৎসাধীন।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।