শিরোনামঃ

ফরিদপুর পৌরসভার গাড়িচালক  সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি 


ফরিদপুর পৌরসভার গাড়িচালক   সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুর পৌরসভার গাড়িচালক

সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

সন্ত্রাসী হামলায় আহত ফরিদপুর পৌরসভার গাড়িচালক ও কর্মচারী সবুজ প্রামাণিককে দেখতে ফরিদপুর সদর হাসপাতালে গেছেন পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি।

আজ বৃহস্পতিবার সকালে তারা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সবুজ প্রামাণিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা সবুজের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি পৌরসভার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহত সবুজকে আর্থিক সহযোগিতা করেন। তার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার বিষয়েও তারা আশ্বাস দেন।

এ সময় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী

বৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।