শিরোনামঃ

চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ


চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস মণ্ডল (৫০) নামে এক গ্রাম্য দাদাশ্বশুরের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) ওই নারী আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত একই এলাকার মৃত কিনা মন্ডলের ছেলে।

 

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযুক্ত ফেরদৌস চিকিৎসার কথা বলে তাদের ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি প্রতিবন্ধী স্বামীকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দেন।

 

 

পরে স্বামী-স্ত্রীকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বলেন অভিযুক্ত। এতে তারা অস্বীকৃতি জানালে ফেরদৌস তার স্বামীর গলা চেপে ধরে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। এর পরের দিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১৫০০ টাকা দাবি করেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনাটি বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।মীমাংসা না হওয়ায় ভুক্তভোগীর পরিবার থানায় যায়।

ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি তারা ন্যায়বিচার চান।

 

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ফেরদৌস মন্ডলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকে তালা দেওয়া রয়েছে।

 

 

 

 

আক্কেলপুর থানা ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমা

ন রয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।