শিরোনামঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সংরক্ষণ-প্রক্রিয়াজাতকরণের নির্ধারিত নীতি অনুসরণ না করে খাবার প্রস্তুত করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈশা খাঁ মিষ্টি ঘর। ভ্রাম্যমাণ আদালত প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

 

অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

 

 

পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক বায়েজিদ ও কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার। আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য সংরক্ষণের নির্ধারিত নীতি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

 

ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযা

ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।