শিরোনামঃ

এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর


এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে এবার সাফল্যের শীর্ষে পিরোজপুর। এসএসসি পরীক্ষায় জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ শতাংশ।

 

 

বরিশাল বিভাগের সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পিরোজপুরের এ ফলাফলের তথ্য নিশ্চিত করা হয়।

 

 

 

 

 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে এবার বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরের অবস্থান সবার ওপরে।

 

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন।

 

 

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৬২ জন। আর অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন ঘটেছে এবারের ফলে।

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, ‘বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে।

 

 

এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। মোট জিপিএ ৫ পাওয়া ৩৪৬ জনের মধ্যে ২২৬ জনই মেয়ে।’

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।