শিরোনামঃ

দিনাজপুর বোর্ডে গণিতে ফেল ৪৯৫৮৭, ইংরেজিতে ৪০৩৪৩


দিনাজপুর বোর্ডে গণিতে ফেল ৪৯৫৮৭, ইংরেজিতে ৪০৩৪৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৫ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী ফেল করেছে। যার মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ৪৯ হাজার ৫৮৭ জন।

 

 

আর ইংরেজিতে ফেল করেছে ৪০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশের পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

 

প্রফেসর মো. বোরহান উদ্দিন বলেন, যেসব স্কুলের শিক্ষার্থীরা গণিত ও ইংরেজিতে বেশি ফেল করেছে, সেসব প্রতিষ্ঠানপ্রধান ও বিষয়ের শিক্ষকদের ডেকে এনে কৈফিয়ত চাওয়া হবে। এ ছাড়া প্রশিক্ষণের প্রয়োজন হলে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

 

 

আরো পড়ুন

এক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ২৪২, সবাই পেল জিপিএ ৫

এক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ২৪২, সবাই পেল জিপিএ ৫

 

 

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৮ জেলার ২ হাজার ৮১৪টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় নেয়। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৫৮ দশমিক ৫ শতাংশ। আর ফেল করেছে ৭৫ হাজার ৮২৭ জন।

 

 

ফেলের হার ৪১ দশমিক ৫ শতাংশ। যার মধ্যে ছেলে ৩১ দশমিক ৯৫ এবং মেয়ে ২২ দশমিক ০৭ শতাংশ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।