শিরোনামঃ

এসএসসির ফল বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি


এসএসসির ফল বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ।

 

 

এতে সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে ৮০.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন।

 

আরো পড়ুন

‘আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা’

‘আমি আর কথা কমু না নে মা, আগুন লেগে পুড়ে যাচ্ছি মা’

 

 

ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অন্যান্য বিভাগের তুলনায় ভালো করেছে। বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, যার মধ্যে ৮০.৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

 

 

 

 

অন্যদিকে ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সেখানে ৬৪.৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ বছর মানবিকে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে পাস করেছে মাত্র ৩ লাখ এক হাজার ১৭৪ জন, যা মোট শিক্ষার্থী

র ৪৮.৭৮ শতাংশ।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।