শিরোনামঃ

নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের


নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টিফিনের টাকা বাঁচিয়ে গাছের চারা কিনে সহপাঠীদের মধ্যে বিতরণ করেছে নাটোরের সিংড়ার লালোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

বিদ্যালয় সূত্র জানায়, লালোর উচ্চ বিদ্যালয় গ্রন্থাগারের পাঠকদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের পাঁচ দিন প্রতিদিন ১০ টাকা করে মোট ৫০ টাকা সঞ্চয় করেন শিক্ষার্থীরা। পরে ওই সঞ্চিত টাকা দিয়ে তাদের পছন্দের বকুল ও কাঠবাদাম গাছের চারা সংগ্রহ করা হয়। এসব চারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

 

 

টিফিনের সামান্য টাকা সঞ্চয় করেও পরিবেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব—এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক মো. মাহবুব আলম, কর্মসূচির উদ্যোক্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আব্দুল মতিন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি নাটোরের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজাদুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষা

র্থীরা।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।