শিরোনামঃ

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

 

গোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ

শনিবার গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আঃ সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।