শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরের সালথায় গরু চুরি চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

বিশেষ প্রতিনিধি / ৩৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরের সালথায় গরু চুরি চেষ্টা ব্যর্থ, চোরের ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালথা থানাধীন আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামের বাসিন্দা রন গোপাল (৫৫)-এর গোয়ালঘর থেকে অজ্ঞাত কয়েকজন চোর গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা গরু রেখে দ্রুত পালিয়ে যায়।
পরে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯) ঘটনাস্থলের পাশে ফেলে রেখে যায়। এ খবর ছড়িয়ে পড়লে শত শত উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে । এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category