বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মানুষের প্রত্যাশা অনুযায়ী টিমওয়ার্ক করতে হবে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের টিমওয়ার্কের আহবান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন সরকার প্রথম ৬ মাসে কী কী কাজ করবে, সেটা দেখবে। প্রথম ৬ মাস তো মানুষের একটা আগ্রহ থাকে। নতুনত্বর একটা স্পিরিট থাকে।

গতি ও ক্ষিপ্রতা নিয়ে আমাদের সবাইকে টিমওয়ার্ক কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্ম দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের কাছে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করতে গেলে সবাইকে টিমওয়াইজ কাজ করতে হবে। আমাদের প্রথম অগ্রাধিকার হলো আপনারা আমরা সবাই টীম ওয়াইজ কাজ করতে আসছি।

তিনি বলেন,মন্ত্রণালয়ের প্রত্যেক দায়িত্বশীলদের সাথে আমি আলাদা আলাদা ভাবে বসবো।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘দেশটা আমাদের সকলের, আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সবাই মিলেমিশে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমার এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানকার প্রায় ৬০-৭০% লোক কর্মসংস্থান এর জন্য প্রবাসে কাজ করে থাকে। সভায় মন্ত্রণালয়ের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের জন্য কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।

দ্রুততার সাথে আন্তরিকতা নিয়ে মন্ত্রণালয়ের কাজ সম্পাদন জন্য মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘আসুন আমরা নতুন বাংলাদেশ গঠনে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়নে কাজ করি, আমরা সবাই মিলে কাজ করি।’

তিনি বলেন, আমাদের ফাস্ট প্রায়োরিটি আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা কিভাবে তা বাস্তবায়ন করতে পারবো তা সুনির্দিষ্টভাবে আপনারা প্রস্তুত করবেন।

তিনি বলেন, সব কাজ তো আমরা একসাথে করতে পারবো না। কিন্তু ইমিডিয়েট আমরা কি কি কাজ করতে পারি সেটার প্রায়োরিটি ঠিক করতে হবে।

প্রবাসীদের কল্যাণ ও তাদের অধিকার সংরক্ষণে কত জনকে এ পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা চাই। তারা কোন দেশ থেকে এসেছেন কোন এলাকার কত জন কাকে সহায়তা দিয়েছেন তার বিস্তারিত তালিকা করতে বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক শ্রম বাজার কেন কী কারণে বন্ধ হয়ে আছে, এটার পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিয়েছেন, এটা ওপেন বা চালু করার জন্য আপনারা কী পদক্ষেপ নিয়েছেন এবং যদি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আমাদের ইমিডিয়েটলি কী করতে হবে। এটার একটা পেপার/ রিপোর্ট তৈরি করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।


More News Of This Category