শিরোনামঃ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহীর মোহনপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ১নং ধূরইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ধূরইল ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অদ্য রবিবার (২৪ মে ) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।বার্তায় তিনি জানান, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। এই ঈদে মুসলমান সম্প্রদায়ের মানুষ আনন্দের সাথে ধর্মীয় বিধান মোতাবেক পশু কোরবানি করেন।

এবারের ঈদে নিজের ও ধূরইল ইউনিয়ন পরিষদ এলাকাবাসির স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি,আপনারা পশু কোরবানির জন্যে নির্ধারিত স্থানে কোরবানির কাজ শেষে পশুর রক্ত ও বর্জ্য নিষ্কাশন করে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবেন। ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন,কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন,মাদক সেবন থেকে বিরত থাকবেন,মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন,দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত ভ্রমন করবেন,অগ্নিকান্ড/পুকুরে ডোবা বিষয়ে সর্তকতা অবলম্বন করবেন। এ বার্তার মাধ্যমে ঈদ-উল-আজহা উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদের সহ সারা দেশবাসীকে জানাই।

“ঈদ মোবারক”

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।