শিরোনামঃ

মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী

স্টাফ রিপোর্টার
মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী

 

কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই মাত্র ১২০ টাকায় মাগুরায় পুলিশে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) রাত ৮টায় মাগুরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মোল্লা আজাদ। এ সময় চূড়ান্তভাবে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এছাড়া আরও ৪ জনকে ওয়েটিং তালিকায় রাখা হয়েছে।

জানা গেছে, এবারের নিয়োগে মোট ১ হাজার ২৩৪ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৭ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হন ৩৭ জন। সবশেষে কঠোর যাচাই-বাছাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

চাকরি পাওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়েন নির্বাচিত তরুণ-তরুণীরা। কেউ আনন্দে কেঁদে ফেলেন, কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিবারের সদস্যদের মধ্যেও দেখা যায় আনন্দের আবহ।

এ সময় পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। যোগ্যরাই চাকরি পেয়েছেন।”

স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পাওয়ার এই উদ্যোগ তরুণ সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

এ সময় পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সঙ্গে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।