বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি

অনলাইন ডেস্ক / ১০২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইনে রূপান্তরের জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি তামাকজনিত রোগ ও মৃত্যুহার কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে চলতি সংসদের প্রথম অধিবেশনে এটিকে আইনে পরিণত করতে হবে। তাই জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে নবনির্বাচিত সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ : গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তারা। বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডিআরইউ, ওয়ার্ক ফর এ বেটার (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি (ডাস) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডাসের টিম লিড আমিনুল ইসলাম বকুল। ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট অফিসার সামিউল হাসান সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন রেলপথ মন্ত্রণালয়ের কনসালট্যান্ট হোসেন আলী খোন্দকার, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ শাগুফতা সুলতানা, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের সদস্য সচিব মো. বজলুর রহমান, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা প্রমূখ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে ‘তামাকজাত দ্রব্য’-এর সংজ্ঞায় নিকোটিন পাউচ এবং সরকার কর্তৃক সময় সময় ঘোষিত অন্য কোনো নিকোটিন দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সবে প্রকার তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ইমার্জিং টোব্যাকো প্রডাক্টসের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে।
‘পাবলিক প্লেস’ ও ‘পাবলিক পরিবহণ’-এর সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ করা হয়েছে। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে এবং তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে বিদ্যমান ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকাজুড়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী মুদ্রণের বিধান সংযোজন করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হয়েছে। তবে এতে খুব বেশি আপ্লুত হওয়ার সুযোগ নেই। বর্তমান সরকার অধ্যাদেশটি সংসদে অনুমোদন না করলে এতদিনের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে।
তাই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকরা সরকারের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তারা বলেন, বিগত বিএনপি সরকারের আমলে এই আইনটি পাস হয়েছিলো ও বিএনপির নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে সুনির্দ্দিষ্ট অঙ্গীকার রয়েছে। যা সাংবাদিকরা সরকারের দৃষ্টিতে আনতে পারেন।
অধ্যাদেশটিকে আইনে পরিণত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন সভায় উপস্থিত সাংবাদিক নেতারা। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণকে সামাজিক আন্দোলনে পরিণত কাজ করতে হবে। এজন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


More News Of This Category