শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

অনলাইন ডেস্ক / ১৬৩ প্রকাশিত সময়:
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

শপথগ্রহণের পরদিন ব্যক্তিগত কাজে সিঙ্গাপুর গেলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিয়মিত শারীরিক চেকআপের পাশাপাশি সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াতের এ নেতা। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।


More News Of This Category