শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৩৭ প্রকাশিত সময়:
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের স্বার্থ রক্ষা করে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে।

সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।’
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন কথা বলেন।

রোহিঙ্গা বিষয়ে নজর আরো বাড়নো হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মায়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরো বাড়ানো হবে।’

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি।

আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।’
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।’


More News Of This Category