|
Getting your Trinity Audio player ready...
|

৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহিদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী স্মরণে বাসদের জোনাল শিক্ষা শিবির
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
শহিদ জননী জাহানারা ইমাম-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৭ নম্বর জোন (বৃহত্তর ফরিদপুর)-এর উদ্যোগে জোনাল শিক্ষা শিবির ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ফরিদপুর-গোপালগঞ্জের মিলনস্থল বাটিকামারী ইউনিয়নের প্রভাবতী নূর কিন্ডারগার্টেনে আয়োজিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাসদ ফরিদপুর অঞ্চল শাখার আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সজল বাড়ৈ।
শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী। এছাড়া আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সদস্য সচিব সৈয়দ আলী মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, শিশির মণ্ডল, ইসাহাক মোল্লা, অনুপম নন্দী, মামুন মিয়া, ছাত্র ফ্রন্ট ফরিদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক মিফতি ইসলাম এবং সাবেক সদস্য কে এম সাইদুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে ‘কমিউনিস্ট পার্টির মূল নীতি ও কমিউনিজমের নীতিমালা’ বইয়ের আলোকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, একটি বিপ্লবী দল হিসেবে বাসদের করণীয়, জাতীয় বাজেটের প্রভাব, সাধারণ মানুষের জীবনমানের অবনতি এবং এর উত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বুর্জোয়া রাজনীতির সীমাবদ্ধতার ফল। তারা দাবি করেন, এ সংকট থেকে উত্তরণের জন্য একটি শক্তিশালী বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলার বিকল্প নেই। একই সঙ্গে জনগণের অধিকার ও মুক্তির লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :